চুয়াডাঙ্গা ০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ এ্যানী রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Padma Sangbad
১১২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের সহধর্মিনী এবং একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১৯ থেকে নির্বাচিত সংসদ সদস্য শেখ এ্যানী রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় তিনি বলেন, শেখ এ্যানী রহমান ছিলেন আওয়ামী রাজনৈতিক পরিবারের সন্তান এবং একজন কর্মী-বান্ধব নেত্রী।
শেখ হাসিনা আরো বলেন, ‘তিনি তার এলাকার উন্নয়নে সব সময়ই উদ্যোমী ছিলেন।’
প্রধানমন্ত্রী তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শেখ এ্যানী রহমান আজ ভোরে থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৬৪ বছর।

আপডেট : ১২:০০:০১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২