চুয়াডাঙ্গা ০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার নাঙ্গলকোটে সিত্রাং এর তান্ডবে একই পরিবারের ৩ জনের মর্মান্তি মৃত্যু

Padma Sangbad
৮৫

কুমিল্লা প্রতিনিধি।।
ঘূর্ণিঝড় সিত্রাং’র প্রভাবে কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখাল গ্রামের পশ্চিম পাড়ার প্রবাসী নেজাম উদ্দিনের টিনের ঘরের উপর গাছ পড়ে সোমবার রাত পৌনে ১০টার দিকে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘরের উপর গাছ পড়ার খবর শুনে স্থানীয়রা ছুটে এসে গাছ সরিয়ে ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে প্রবাসী নেজাম উদ্দিন (২৮) ও তার স্ত্রী শারমিন আক্তার সাথীকে (২০) মৃত উদ্ধার করেন। এসময় নেজাম দম্পতির দেড় বছরের শিশু কন্যা নুসরাত আক্তারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুর খবরে ঝড়বৃষ্টি উপেক্ষা করে শতশত উৎসুক জনতা তাদের বাড়িতে বিড় জমায়।

আপডেট : ০৮:৩২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২