চুয়াডাঙ্গা ০৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্গোদ্বারের পথে দুর্ঘটনা, মৃত্যু হুগলির ২ তীর্থযাত্রী সহ ৩ জনের!

Padma Sangbad
১৯৫

দৈনিক পদ্মা সংবাদ।
visit for latest Bangla news 24/7
www.padmasangbad.com

পুরীর পথে দুর্ঘটনায় মৃত্যু হল হুগলির ২ তীর্থযাত্রী-সহ ৩ জনের। সোমবার ভোরে ওড়িশার বালেশ্বরের কাছে তেলের ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় স্করপিও গাড়িটির ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের।

ব্যান্ডেল বালিকাটা থেকে দুই শিশু-সহ আট জন রবিহার রাতে রওনা দেয় পুরীর উদ্যেশ্যে। সোমবার ভোরে উড়িষ্যার বালেশ্বরে দুর্ঘটনার কবলে পরে পর্যটকদের স্করপিও গাড়িটি। একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়। আহত হয় বাকিরা। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় পুলিশ। মৃতরা হলেন শংকর রাও (৫০), পার্বতী দাস (৪৮) ও গাড়ি চালক ইব্রাহিম গাজি (২৭)। চালকের বাড়ি চুঁচুড়ার সোনাটুলি এলাকায়।

ঘটনার খবর পাওয়ার পর ব্যন্ডেল থেকে উড়িষ্যার উদ্দেশ্যে রওনা দেন পর্যটকদের পরিবার। দুর্ঘটনায় মৃত শংকর রাওয়ের মেয়ে প্রভা রাও বলেন, পুরীর মন্দিরে পুজো দেওয়ার মানসিক ছিল বাবার। পরিবার এবং পরিচিত কয়েকজনকে নিয়ে গতকাল রাতে গাড়ি করে বেরিয়েছিল। আজ সকাল ছ’টা নাগাদ উড়িষ্যা থেকে খবর পাই দুর্ঘটনাগ্রস্ত হয়েছে গাড়িটি। দুর্ঘটনায় মৃত্যুর খবরে শোকের ছায়া ব্যান্ডেল ও সোনাটুলি এলাকায়।

সুত্রঃ হিন্দুস্তান টাইমস।

আপডেট : ০৬:৩১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২