চুয়াডাঙ্গা ০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সমাবেশে এসে যুবলীগ নেতার মৃত্যু

Padma Sangbad
১৭৫

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের মহাসমাবেশে এসে জিন্নাত আলী হারুন (৪৫) নামে এক নেতা অসুস্থ হয়ে মারা গেছেন। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশীমইল ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন।

শুক্রবার (১১ নভেম্বর) যুবলীগের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহাসমাবেশ আয়োজন করা হয়। দুপুর সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠে সমাবেশের জন্য অপেক্ষা করছিলেন হারুন। এ সময় তিনি অসুস্থ হয় পড়েন।

এ ছাড়াও মোহনপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি খন্দকার মোতালেব হোসেন দোলনও (৪২) অসুস্থ হয়ে পড়েন। তাদের দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তবে দুপুর সোয়া ১২টার দিকে চিকিৎসকেরা হারুনকে মৃত ঘোষণা করেন।

মোহনপুর উপজেলার ধূরইল ইউনিয়নের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, যুবলীগের মহাসমাবেশে যোগ দিতে শুক্রবার ভোরে ঢাকায় পৌঁছান হারুন ও দোলন। তারা একসঙ্গে ঢাবি এলাকায় ছিলেন। পরে মহসিন হলের মাঠে তারা অসুস্থ হয়ে পড়েন বলে খবর পাই। অসুস্থ অবস্থায় দোলনকে ঢাকা মেডিকেলের সিসিইউতে ভর্তি করা হয়েছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

আপডেট : ১১:৫৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২