চুয়াডাঙ্গা ০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে সন্তান জন্মের দুই ঘণ্টা পর পরীক্ষা কেন্দ্রে মা, ফিরলেন সাদা খাতা জমা দিয়ে

Padma Sangbad
৮০

মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি।।

ঝিনাইদহের কোটচাঁদপুরে ২ ঘণ্টার সন্তানকে হাসপাতালে রেখে পরীক্ষা দিতে গেলেন মা। বিশেষ সুবিধা পেয়েও পরীক্ষা না দিয়েই ফিরলেন মা তিন্নি শর্মা। রবিবার কোটচাঁদপুর সরকারি খোন্দকার মোশারফ হোসেন ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামের প্রামানিক পাড়ার তপন শর্মার মেয়ে তিন্নি শর্মা। তিন্নি ছিলেন ২০২২ সালের এইচএসসি পরীক্ষার পরীক্ষার্থী। অন্যদিকে তিনি ছিলেন সন্তান সম্ভবা। এর আগে তিন্নি তিনটি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। যার মধ্যে ছিল বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র। রোববার ছিল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। পরীক্ষার প্রস্তুতিও ছিল তার।

হঠাৎ (১২ নভেম্বর) রাতে প্রসব বেদন ওঠে তিন্নির। ওই রাতেই ভর্তি হন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সারা রাত প্রসব বেদনায় ছটফট করে সকালে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন। এরপরও ভোলেননি পরীক্ষার কথা। দুই ঘণ্টার বাচ্চাকে রেখে হাসপাতালে পরিবারের কাছে রেখে রোববার সকালে ছুটে যান কেন্দ্রে পরীক্ষা দিতে।

বিষয়টি কলেজের ব্যবস্থাপনা কমিটিকে জানালে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থাও করে কর্তৃপক্ষ। কিন্তু শারীরিকভাবে অসুস্থ তাই লিখতে না পেরে সাদা খাতা জমা দিয়ে হাসপাতালে ফিরে আসেন বলে জানান তিন্নি।

তিন্নি বলেন, ‘পরীক্ষার প্রস্তুতি ছিল আমার। পরীক্ষা শুরুর দুই ঘণ্টা আগে মেয়ে সন্তান হয় আমার। এরপরও পূর্ণ মনোবল নিয়ে পরীক্ষা দিতে ছুটে যাই কেন্দ্রে। তবে প্রশ্নপত্র দেখার পর মনোবল হারিয়ে সাদা খাতা জমা দিতে হয়েছে আমার।’

এ বিষয়ে কোটচাঁদপুর খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক রিপন হোসেন বলেন, ‘ঘটনাটি জানার পর কলেজের ব্যবস্থাপনা কমিটিকে জানালে তারা আলাদা ঘরে দিয়ে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। এরপর অন্য রুমে আমার ডিউটি থাকায় আমি চলে যাই। এরপর কী হয়েছে আমার জানা নাই।

আপডেট : ১২:০৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২