চুয়াডাঙ্গা ০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেলো আর্জেন্টিনা সমর্থকের

Padma Sangbad
৯৯

ময়মনসিংহের গফরগাঁওয়ে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শামিম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় একই এলাকার শামছুল হকের ছেলে সাজ্জাদ (১৯) গুরুতর আহত হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

শামিম পৌর শহরের ষোলহাসিয়া এলাকার ১নং গলির হামিদুল ইসলামের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা দলের সমর্থক শামিম ও সাজ্জাত পৌর শহরের চাঁন মসজিদের পাশে বিদ্যুতের খুঁটিতে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শামিমের মৃত্যু হয়। গুরুতর আহত সাজ্জাদকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

পৌর কাউন্সিলর আমান উল্লাহ আমান বলেন, আর্জেন্টিনার সমর্থক শামিম ও সাজ্জাত বিদ্যুতের খুঁটিতে পতাকা টাঙাতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে দুজনেই ছিটকে বিদ্যুতের খুঁটি থেকে মাটিতে পরে মারাত্মকভাবে আহত হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে শামিম মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপডেট : ১১:৪৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২