চুয়াডাঙ্গা ০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় বহুমুখী মানব কল্যাণ সংস্থার সার্টিফিকেট বিতরন অনুষ্ঠানে: শিখর এমপি

Padma Sangbad
১৬৯

২০৪১ সালে যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি সেই বাংলাদেশ গড়ার মূল হাতিয়ার আপনারা।

নিজস্ব প্রতিবেদক ।। ২০৪১ সালে যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, সেই বাংলাদেশ গড়ার মূল হাতিয়ার আপনারা। জননেত্রী শেখ হাসিনা আপনাদের যে সুযোগ করে দিয়েছে, এই সুযোগ কাজে লাগাতে হবে। এগিয়ে যাওয়ার জন্য আপনার উপর নির্ভর করছে আমাদের সফলতা। আপনারা যদি বিভিন্ন ব্যবসায়ীর তালিকা দেখেন, তাহলে প্রতি ১ হাজার জনের মধ্যে ৯শ জন তথ্য প্রযুক্তির ব্যবসা করে পৃথিবীর শ্রেষ্ট ধনির তালিকায় স্হান করে নিয়েছে। গতকাল রবিবার বেলা ১১ টায় বহুমুখী মানব কল্যাণ সংস্থার মাগুরা কার্যালয়ে সার্টিফিকেট বিতরন অনুষ্ঠানে সাইফুজ্জামান শিখর এমপি উপরোক্ত মন্তব্য করেন।

তিন আরো বলেন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য দক্ষ জনগোষ্ঠীর বিকল্প নেই। আগামীতে যে দিন আসছে তা অত্যান্ত চ্যালেন্জপূর্ণ। দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলা না গেলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না।

সার্টিফিকেট বিতরন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন সংস্হার চেয়ারম্যান ও ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম।

বহুমুখী মানব কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাংবাদিক বিপুল আশরাফের উপস্থাপনায় অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন সংস্হার নির্বাহী চেয়ারম্যান এনটিভির বিশেষ প্রতিনিধি আহমেদ পিপুল। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ও প্রজেক্ট ডিরেক্টর শহীদুল ইসলাম, মাগুড়া সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আসাদুল ইসলাম।

মাগুড়া জেলায় ড্রাইভিং কাম অটো মেকানিকস এবং কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্সের ১২ টি ব্যাজের ৩৬০ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র ও সন্মানী প্রদান করেন অতিথিরা। এর আগে বহুমুখী মানব কল্যাণ সংস্থার ওয়েব পোটালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাগুড়া ১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর। সোমবার ঝিনাইদহ, মঙ্গলবার কুষ্টিয়া ও মেহেরপুর, বুধবার আলমডাঙ্গা এবং বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় সার্টিফিকেট বিতরনের কথা রয়েছে।

আপডেট : ১২:০০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২