চুয়াডাঙ্গা ০৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় এক যুবককে কুপিয়ে জখম, গ্রেফতার ১

Padma Sangbad
৮২

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলন থেকে ফেরার পথে ক্যাপ চাওয়াকে কেন্দ্র করে বিরােধের জেরে মাসুদ রানা (২৪) নামে এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে।

এতে তার বাম হাতের তিনটি আঙ্গুল বিছিন্ন হয়ে গেছে। ক্ষতবিক্ষত হয়েছে হাতের বাকী আঙ্গুল। কুপিয়ে জখম করা হয়েছে তার পেটও। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেছেন সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

মঙ্গলবার দুপুরে দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের মাঠ ওই ঘটনা ঘটে। আহত মাসুদ রানা একই গ্রামের মিজানুর রহমানের ছোট ছেলে। ওই ঘটনায় বাদী হয় দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন আহত মাসুদ রানার বাবা মিজানুর রহমান।

পরে অভিযান চালিয়ে নতিপোতা গ্রামের মৃত আহম্মেদ বিশ্বাসের ছেলে লোকমান হাকিমকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত লোকমান হাকিম নতিপাতা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগ চিকিৎসা নেয়ার সময় আহত মাসুদ রানা জানান, সোমবার জেলা আওয়ামী লীগের সম্মেলন থেকে বাড়ি ফিরছিলাম।

সম্মেলনের প্রায় ৬০টি ক্যাপ লোকমানের কাছে ছিলো। তার মধ্য একটি ক্যাপ চাইলে গাড়ির মধ্যে লোকমান ও তার ভাই আনাস আমাক মারধর করে। গতকাল মঙ্গলবার দুপুর গ্রামের মাঠে একই বিষয় নিয়ে তার সাথে আমার বাগবিতন্ডা হয়।

এক পর্যায়ে সে তার কাছে থাকা ধারালো দা দিয়ে আমার হাতে কোপ মারে। আমি ঠেকাত গেলে আমার বাম হাতের তিনটি আঙ্গুল কেটে পড়ে যায়। অন্য আঙ্গুল গুলোও ক্ষতবিক্ষত হয়।

কেটে যায় ডান হাতের আঙ্গুল। ক্ষতবিক্ষত হয় দুই হাতের কনুইসহ বিভিন্ন অংশ। আমার পেটে কোপ দিলে সেখানেও জখম হয়। পরে মাঠে থাকা আমার বাবা ও ভাইসহ গ্রামের লোকজন উদ্ধার করে আমাকে সদর হাসপাতাল নিয়ে আসে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালর জরুরী বিভাগের চিকিৎসক শাপলা খাতুন জানান, ধারালো অস্ত্রর কোপে মাসুদ রানার বাম হাতের তিনটি আঙ্গুল কেটে গেছে। তার ডান হাতের আঙ্গুল সহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ওই ঘটনায় বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন আহত মাসুদ রানার বাবা মিজানুর রহমান। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত লোকমান হাকিমকে গ্রেফতার করা হয়। আজ সকালে তাকে আদালত সোপর্দ করা হয়েছে।

আপডেট : ১২:২৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২