চিরনিদ্রায় শায়িত হলেন দর্শনা পৌর মেয়র মতিয়ার

সবাইকে শোক সাগরে ভাসিয়ে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান ।
টানা ১মাস ৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে দিল্লির অ্যাপেলো হাসপাতালে নিবিড় পরিচর্চাকেন্দ্র গত মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টার সময় দর্শনা কলেজ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১ টায় নিজ গ্রাম ইশ্বরচন্দ্রপুর স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে গ্রামের বাবা-মার কবরের পাশেই গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
মতিয়ারের মৃত্যুতে জেলার রাজনীতির একটি উজ্জ্বল নক্ষত্রের সমাপ্তি ঘটল।

মরহুম মেয়র মতিয়ারের জানাজায় অংশগ্রহন করেন, চুয়াডাঙ্গা ১ আসনের এমপি সাবেক হুইপ বীরমুক্তিযোদ্ধা ও জেলা আ,লীগের সভাপতি সোলাইমান হক জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা ২ আসনের এমপি হাজী মোঃ আলী আজগার টগর, জেলা আ,লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ আজাদুল ইসলাম আজাদ, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আ,লীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু,জেলা আ,লীগের যুগ্ম-সম্পাদক রিয়াজুল ইসলাম টোটন,দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আ,লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফসহ জেলার চার উপজেলার চেয়ারম্যান ও জেলার সকল রাজনৈতিক ব্যাক্তিসহ সর্বস্তরের মানুষ জানাজায় অংশগ্রহন করে। শেষবারের জেলা আ,লীগ,জেলা পরিষদ,উপজেলা পরিষদ, দর্শনা পৌরসভা, দর্শনা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ফুলদিয়ে শ্রদ্ধা জানায় প্রিয় নেতাকে এবং বেলা সাড়ে ১১ টার সময় নিজ গ্রাম দর্শনার ঈশ্বরচন্দ্রপুর স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে গ্রামের বাবা-মার কবরের পাশেই গ্রামের কবরস্থানে দাফন করা হয়।।





















