চুয়াডাঙ্গা ১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাপের কামড়ে প্রাণ গেলো সাপুড়ের

Padma Sangbad
১০০

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে আইনুদ্দীন (৫০) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে। রোববার (৮ জানুয়ারি) রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, একইদিন বেলা ৩টার দিকে সাপে কামড়ালে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। মৃত আইনুদ্দীন মেহেরপুর জেলার পুরাতন দরবেশপুর গ্রামের মৃত বসির উদ্দীনের ছেলে। পেশায় তিনি কৃষক হলেও অবসর সময়ে গ্রামে গ্রামে সাপের খেলা দেখাতেন।

প্রতিবেশী হাশেম আলী বলেন, রোববার বেলা ৩টার দিকে বাড়ির অদূরে মাঠে ঘাস কাটতে যান আইনুদ্দীন। এ সময় একটি বিষধর সাপ দেখে ধরতে গেলে তার হাতে কামড় দেয়। প্রথমে গ্রামের কবিরাজের ঝাড়ফুঁক করলেও অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মারা যান আইনুদ্দীন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসানুর রহমান জানান, আইনুদ্দীন নামের ওই ব্যক্তির শরীরে অ্যান্টিভেনম ইনজেকশন প্রয়োগ করা হয়। তারপরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার হাতের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে কাটা ছিলো। ধারণা করা হচ্ছে কবিরাজি চিকিৎসা করা হয়েছিলো। সাপে কামড়ানোর সঙ্গে সঙ্গে হাসপাতালে নিলে তাকে বাঁচানো সম্ভব হতো।।

আপডেট : ১০:২৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩