চুয়াডাঙ্গা ০৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

Padma Sangbad
৮৯

অনলাইন ডেস্ক।

সিরাজগঞ্জে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া সাতটার দিকে জেলার তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের ভোগলমান চারামাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুল কুদ্দুছ (৫০)। তিনি উপজেলার দেশিগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। গত ইউপি নির্বাচনে তিনি নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

দেশিগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক জানান, কুদ্দুছ চারমাথা এলাকায় দোকানে বসে ছিলেন। এ সময় কয়েকজন অপরিচিত লোক এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: বর্তমানের গণমাধ্যম কর্মীদের দেশ-জাতি নিয়ে লেখার ইচ্ছার চাইতে অপর গণকর্মীদের নিন্দায় ব্যাস্ত

তাড়াশ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, আব্দুল কুদ্দুছের বুকে গুলি করা হয়েছে। আমরা ঘটনাস্থলে এসে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করছি।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর (উল্লাপাড়া ও তাড়াশ সার্কেল) বলেন,খবর পেয়ে ওসির নেতৃত্বে একটি টিম সেখানে পাঠানো হয়েছে। ঘটনা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/

আপডেট : ১২:১৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩