চুয়াডাঙ্গা ০৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরের গাংনীতে পুত্রের হাতে পিতা খুন

Padma Sangbad
৮৫

মেহেরপুরের গাংনীতে মানসিক প্রতিবন্ধী ছেলে সুজন আলীর ধারালো অস্ত্রের আঘাতে বাবা আফেল উদ্দীন (৬০) খুন হয়েছে।আজ (২৫ ফেব্রুয়ারি) শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার কাজিপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা কালিতলা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আফেল উদ্দীন হাড়াভাঙ্গা কালিতলা পাড়ায় ইয়াদ আলীর ছেলে।

নিহত আফেল উদ্দীনের স্ত্রী তহমিনা খাতুন জানান, ছেলে সুজন ও তার বাবা আফেল উদ্দীন দুজনে বাড়িতে থাকা অবস্থায় তিনি বাড়ির পার্শে একটি দোকানে ডিম কিনতে যায় সেখান থেকে বাড়ি ফিরে স্বামীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এসময় ছেলে সুজন কে বাড়িতে পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে সুজন তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে পালিয়ে যায়।

ইউপি সদস্য মো: মহিবুল ইসলাম সাংবাদিকদের কে বলেন,ইতোপূর্বে সুজন তার বাবাকে মারধর করেছে বলে প্রতিবেশি সূত্রে জানতে পেরেছেন। তবে সে মানষিক প্রতিবন্ধী বেশ কিছু দিন রাজশাহী,পাবনা সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সুজন বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র ছিলো। মানসিক সমস্যার কারনে তার জীবন নষ্ট হয়ে গেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক বলেন, সুজন পলাতক রয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য মর্গে প্রেরন করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।।

আপডেট : ০৪:০১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩