চুয়াডাঙ্গা ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছায় নানাবাড়ি বেড়াতে এসে বজ্রপাতে কিশোরের মৃত্যু

Padma Sangbad
১৫৭

আরিফুজ্জামান আরিফ।। ঝিকরগাছায় নানাবাড়ি বেড়াতে এসে তুহিন কবীর (১৬) নামের এক কিশোরের বজ্রপাতে মৃত্যু হয়েছে। এ সময় আহদত হয়েছে আরমান হোসেন (১৫) নামের আরেক কিশোর।

বুধবার সকালে ঝিকরগাছা উপজেলার নবীবনগর গ্রামে বজ্রপাতে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহত তুহিন কবীর অভয়নগর উপজেলার কামাল হোসেন ব্যাপারির ছেলে। সে নবীবনগর গ্রামে নানাবাড়ি আবুল গাজির বাড়িতে বেড়াতে এসেছিলো।

আহত আরমান হোসেন নবীবনগর গ্রামের ইয়াহিয়া হোসেনের ছেলে। আরমানকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নবীবনগর গ্রামের বাসিন্দা আরিফুর বলেন, তুহিন কবীর আজ সকালে আরমানের সঙ্গে মাঠে টমেটো তুলতে গিয়েছিল। এ সময় বজ্রপাত হলে ক্ষেতে তুহিন কবিরের মৃত্যু হয় ও আরমান আহত হয়।

গদখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাজান আলী মোড়ল বজ্রপাতে মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

আপডেট : ১০:৫৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩