চুয়াডাঙ্গা ১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বোমা ফাটিয়ে ডাকাতি, পালানোর সময় পিকআপের ধাক্কায় নিহত এক

Padma Sangbad
৭১

অনলাইন ডেস্ক।

লক্ষ্মীপুর পৌর শহরে বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি ঘটনা ঘটেছে। পরে পালিয়ে যাওয়ার সময় ডাকাতদলের পিকআপ ভ্যানের ধাক্কায় এক পথচারী নিহত ও তিনজন আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর চৌধুরী মার্কেটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডাকাতদলের ব্যবহৃত পিকআপসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, নিহত শফিকুল্লাহ (৬৫) সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন একই এলাকার ইসমাইল হোসেন ও স্বর্ণ ব্যবসায়ী অপু কর্মকার।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ১০-১৫ জনের একদল সশস্ত্র ডাকাত লক্ষ্মীপুর চৌধুরী মার্কেটের স্বর্ণের দোকান আর কে শিল্পালয়ে প্রবেশ করে বোমা ফাটিয়ে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।

এসময় তারা স্বর্ণ ব্যবসায়ী অপু কর্মকারকে কুপিয়ে জখম করে। আর পালানোর সময় তাদের পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত ও দুইজন আহত হয়।

এদিকে, এ ঘটনার পর ডাকাত আতঙ্কে শহরের দোকানপাট বন্ধ করে দেয়া হয়। এক ঘণ্টা পর পুলিশ এলে ব্যবসায়ীরা তাদের দোকানপাট খোলেন।

সদর হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, ডাকাতদলের কোপের আঘাতে আহত অপু কর্মকারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন: রাস্তায় সাইড দিতে বলায় স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপডেট : ০৭:৫৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩