চুয়াডাঙ্গায় ৩৫৪টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে

মোঃ আব্দুর রহমান অনিক।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চুয়াডাঙ্গা ৭৯ ও ৮০ নং সংসদীয় আসনে উৎসব মূখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। রোববার (০৭ জানুয়ারি) সকাল থেকে মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে।সকাল ৮টা থেকে ৩৫৪টি ভোট কেন্দ্রে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
আজ সকালে দর্শনা সরকারি কলেজ ভোট কেন্দ্রে ৮০ নং চুয়াডাঙ্গা -২ সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী আলী আজগর টগর এমপি ভোট প্রদান করেন। অন্যান্য প্রার্থীরা নিজেদের স্ব-স্ব এলাকায় ভোট প্রদান করেছে।

দলীয় সরকারের অধীনে এই নির্বাচন ঘিরে সবধরনের উদ্বেগ উৎকন্ঠাকে ছাপিয়ে সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। ভোটার দের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। কুয়াশা ভেদ করে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
জেলার দু’টি আসনে মোট ভোটার সংখ্যা ৯ লাখ ৫০ হাজার ৭৮ জন।চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৪ হাজার ৪৪২ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৩১ হাজার ৬৯২ জন। মোট ভোটকেন্দ্রে সংখ্যা ১৭৩টি।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটারবান্ধব পরিবেশ গড়ে তুলতে মাঠে কাজ করছে সেনা ও বিজিবি’র স্ট্রাইকিং ফোর্সসহ চার স্তর বিশিষ্ট নিরাপত্তার মধ্যে দিয়ে ভোটাররা শান্তিপূর্ন ভাবে ভোট প্রদান করছেন। ভোট গ্রহণ শুরুর পর থেকে এখনো পর্যন্ত জেলার কোথাও কোন ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
চুয়াডাঙ্গা জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটারদের অংশগ্রহণের মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।




















