চুয়াডাঙ্গা ১১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে চাই: প্রধানমন্ত্রী

Padma Sangbad
৮৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে চায় বাংলাদেশ। সকল সংকট নিজেরাই মোকাবেল করতে চাই। দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী খাদ্যে ঘাটতি পূরণে সরকারের পদক্ষেপ তুলে ধরে বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে, আমরা দেখলাম ৪০ লাখ মেট্রিক টন খাদ্যঘাটতি। আর তা ছাড়া প্রাণী, পশুর খাদ্যের তো অভাবই ছিলই। এ অবস্থায় আমরা যাত্রা শুরু করেছিলাম। তখন রিজার্ভ মানিও তেমন ছিল না। আবার ইনফ্লেশনও (মূল্যস্ফীতি) অনেক বেশি ছিল।
তিনি বলেন, এশিয়াতে তখন খাদ্যমন্দা। ওই অবস্থায় যাত্রা শুরু করে আমাদের লক্ষ্য ছিল, আমরা কারও কাছে হাত পেতে চলব না। নিজের ফসল নিজে উৎপাদন করব। তার কারণ হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সবসময় বলতেন, আমরা কারও কাছে ভিক্ষা চাইব না। কারণ ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না।
তিনি আরো বলেন, ভিক্ষুক জাতির কখনও ইজ্জত থাকে না। কাজেই আমরা মান-সম্মান নিয়েই বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে চাই। আর সেই আদর্শ নিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পদক্ষেপ নিয়েছি।

আপডেট : ১০:১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪