চুয়াডাঙ্গা ০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ১১ হাজার কেন্দ্রে ব্যালট যাবে সকালে

Padma Sangbad
৯৬

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দুর্গম এলাকার ৪২৪ কেন্দ্রে ভোট গ্রহণের আগের দিন মঙ্গলবার (৭ মে) ব্যালট পেপার পাঠানো হবে। বাকি ১১ হাজার ১৩২ কেন্দ্রে ব্যালট যাবে ভোটের দিন বুধবার (৮ মে) সকালে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, যাতায়াতের অসুবিধার জন্য দুর্গম এলাকায় ভোটের আগের দিন ব্যালট পাঠানোর সিদ্ধান্ত দিয়েছে ইসি। ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

জানা গেছে, ১০টি জেলার ২৪টি উপজেলার দুর্গম কেন্দ্রে ব্যালট আগের দিন পাঠানো হবে। এসব উপজেলা হলো—কুড়িগ্রামের চিলমারী, রৌমারী ও চর রাজীবপুর; মৌলভীবাজারের বড়লেখা, জুড়ী ও কুলাউড়া; হবিগঞ্জের বানিয়াচং ও আজমিরীগঞ্জ; ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, সরাইল ও সন্দ্বীপ; রাঙ্গামাটির রাঙামাটি সদর, কাউখালী, জুড়াছড়ি ও বরকল; বান্দরবানের বান্দরবান সদর ও আলীকদম; খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি, মানিকছড়ি, মাটিরাঙ্গা ও রামগড়; সুনামগঞ্জের দিরাই ও শাল্লা এবং লালমনিরহাটের হাতীবান্ধা। এসব উপজেলার ৪২৪টি কেন্দ্র দুর্গম হিসেবে চিহ্নিত করা হয়েছে। এতে কেন্দ্র রয়েছে ১১ হাজার ৫৫৬টি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, চার ধাপে অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনের সব ধাপেই দুর্গম কেন্দ্রে আগের দিন ব্যালট পেপার পাঠানো হবে। অন্যগুলো যাবে ভোটের দিন সকালে। মাঠ প্রশাসন থেকে দুর্গম এলাকা চিহ্নিত করে প্রতিবেদন পাঠালে নির্বাচন কমিশন সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়। কয়েক বছর ধরে ভোটে কারচুপি রোধ করতে আগের রাতে ব্যালট না পাঠিয়ে সকালে পাঠায় কমিশন।

দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে চার ধাপে ৪৭৬টি উপজেলায় ভোট গ্রহণ করছে নির্বাচন কমিশন। ১৯টি উপজেলা পরিষদে নির্বাচনের সময় ঘোষণা হয়নি। পরবর্তী সময়ে সেসব উপজেলায় নির্বাচন হবে।

তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১ মে, তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে ও চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ৫ জুন ভোট গ্রহণ করা হবে। প্রথম ধাপে ২২টি, দ্বিতীয় ধাপে ২৪টি, তৃতীয় ধাপে ২১টি ও চতুর্থ ধাপে দুটি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।

আপডেট : ১১:৪৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪