চুয়াডাঙ্গা ০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৭৭০০ টাকায় বিক্রি হলো পাঙ্গাশ মাছটি

Padma Sangbad
৬৫

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলে নবী হালদারের জালে ৭ কেজি ওজনের একটি বড় পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। বুধবার দুপুর ১২টার দিকে মাছটি ধরা পড়ে। এর দাম উঠেছে ৭ হাজার ৭০০ টাকা!

এ বিষয়ে দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী মোক্তার হোসেন বলেন, পদ্মা নদীর ৭ নম্বর ফেরিঘাট এলাকায় এক জেলের জালে বড় একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে বলে শুনতে পাই।

পরে সেই ঘাটে গিয়ে জেলে নবী হালদারের কাছ থেকে ১ হাজার ১০০ টাকা কেজি দরে ৭ হাজার ৭০০ টাকায় আমি মাছটি কিনে নিয়েছি। এখন মোবাইল ফোনের মাধ্যমে কেজিতে ৫০ টাকা লাভ রেখে মাছটি বিক্রি করে দেব বলে জানান এই মাছ ব্যবসায়ী।

আপডেট : ০১:২০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪