চুয়াডাঙ্গা ০৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ জুন পবিত্র হজ, ১৬ জুন সৌদিতে ঈদুল আজহা

Padma Sangbad
৯১

সৌদি আরবে পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে। এ কারণে আগামী ১৫ জুন পবিত্র হজ পালিত হবে। এর পরদিন ১৬ জুন দেশটিতে ঈদ উল আজহা উদযাপিত হবে। বৃহস্পতিবার (৬ জুন) দেশটিতে জিলহজ্জ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছেন রয়েল কোর্ট।
এদিন সন্ধ্যায় সৌদি আরবের আকাশে অর্ধচন্দ্রাকার চাঁদটি দেখা গেছে। এ হিসেবে বাংলাদেশে পরদিন ১৭ জুন উদযাপিত হবে ঈদুল আজহা। আরবি হিজরি ক্যালেন্ডার অনুসারে বৃহস্পতিবার (৬ জুন) জিলকদ মাসের ২৯তম দিন। ফলে পশ্চিম আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদিসহ মধ্যপ্রাচ্যে শুক্রবার থেকে জিলহজ মাস শুরু হচ্ছে। ফলে আগামী ১৬ জুন এসব দেশে পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদ উদযাপিত হবে।
ইসলাম ধর্মের বিধান অনুসারে জিলহজ মাসের দশম দিনে ঈদুল ফিতর উদযাপিত হয়। এ সময় আল্লাহর নির্দেশনা অনুসারে পশু কোরবানি দেন মুসলিমরা।
এর আগে গত মাসে পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করে মিসর। দেশটির জ্যোতিবিদ্যা ইনস্টিটিউট জানায়, আগামী ১৬ জুন কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ হতে পারে। মিসরের জ্যোতিবিদ্যা কেন্দ্র জানায়, হিজরি ১৪৪৫ সালের জিলহজ মাসের প্রথম দিন আগামী ৭ জুন হতে পারে। ফলে জ্যোতিবিদদের হিসাব অনুসারে পবিত্র ঈদুল আজহার প্রথম দিন ১৬ জুন তথা শনিবার হবে।
দেশটির জ্যোতিবিদ্যা ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ডক্টর তাহা রাবেহ বলেন, সৌর গবেষণা ল্যাবরেটরির গণনা অনুসারে আগামী ৭ জুন জিলহজ মাসের প্রথম দিন হবে। তিনি জানান, গণনায় দেখা গেছে কায়রোর সময় অনুযায়ী আগামী ৫ জুন দুপুর ২টা ৩৯ মিনিটে জিলহজ মাসের অর্ধচন্দ্রের জন্ম হবে। এ দিনটি হবে জিলকদ মাসের ২৯তম দিন। তিনি আরও জানান, ওইদিনই মক্কায় অর্ধচন্দ্রটি সূর্যাস্তের ১১ মিনিট ও কায়রোতে ১৮ মিনিট পর পর্যন্ত দেখা যাবে। এ ছাড়া মিসরের অন্যান্য অঞ্চলে ১২ থেকে ২০ মিনিট পর্যন্ত নতুন চাঁদ দেখা যাবে। মিসরের এ জ্যোতিবিদ্যা জানায়, আরব বিশ্বের দেশগুলোতে অর্ধচন্দ্রটি ওইদিন ১ থেকে ২৮ মিনিট পর্যন্ত দেখা যাবে।
সাধারণত মধ্যপ্রাচ্যে চাঁদ দেখার পরের দিন বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে মিসরের জ্যোতিবিদ্যা কেন্দ্রের তথ্য অনুসারে বিষয়টি সঠিক হলে তার পরের দিন অর্থাৎ ১৭ জুন বাংলাদেশে ঈদ উদযাপিত হবে।
এদিকে, বাংলাদেশে শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। এদিন বাংলাদেশে পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ইদুল আজহার তারিখ ঘোষণা করা হবে বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রটি জানিয়েছে।

আপডেট : ১১:১৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪