চুয়াডাঙ্গা ০৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের ৪০ গ্রামে রবিবার উদযাপিত হবে ঈদ

Padma Sangbad
২০০

চাঁদপুরের চল্লিশটি গ্রামে ১৬ জুন রবিবার উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। সৌদি আরবে শনিবার হজ সম্পন্ন হওয়ায় হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের অনুসারীরা ঈদ উদযাপন করবেন।

ওই দরবার শরিফের বর্তমান পীর শাইখ মো. আরিফ চৌধুরী বলেন, ‘সৌদি আরবে শনিবার হজ হয়ে গেছে। তাই রবিবার আমরা ঈদ উদযাপন করবো। সে লক্ষ্যে ইতোমধ্যেই আমাদের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সকাল সাড়ে ৮টায় সাদ্রা ঈদগাঁ মাঠে জামাত অনুষ্ঠিত হবে। এরপর আমরা কোরবানি করবো। এ ছাড়া আমাদের এখানে অন্যান্য স্থানেও ঈদের জামাত হবে।’

আগাম ঈদ উদযাপন করা চাঁদপুরের গ্রামগুলোর মধ্যে রয়েছে– হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মনিহার, বরকুল, অলীপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, বাশারা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট, মতলবের মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ কচুয়া ও শাহরাস্তির বেশ কয়েকটি গ্রাম।

জানা গেছে, ১৯২৮ সালে হাজীগঞ্জ রামচন্দ্রপুর মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে প্রথম চাঁদ দেখার ভিত্তিতে ঈদ উদযাপনের প্রথা চালু করেন। পরে তিনি দরবার শরিফ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।

আপডেট : ১২:৪৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪