চুয়াডাঙ্গা ০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলনকারীরা বক্তব্য দিতে চাইলে আপিল বিভাগ বিবেচনায় নেবেন : আইনমন্ত্রী

Padma Sangbad
১১১

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আন্দোলনকারী ছাত্ররা (কোটাবিরোধী) যদি আদালতে এসে তাদের বক্তব্য উপস্থাপন করতে চান, তাহলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই বক্তব্য শুনবে। যারা বক্তব্য দেবেন তাদের বক্তব্য আদালত বিবেচনায় নেবেন।
আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আন্দোলনের কিন্তু কোনো ইস্যু নেই। আপনারা শুধু শুধু রাস্তায় থাকবেন না। আপনাদের কাজ হচ্ছে লেখাপড়া করা। সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ ৭ আগস্ট পর্যন্ত সময় দিয়েছেন, আপনাদের কোনো বক্তব্য থাকলে সেখানে আপনারা বক্তব্য রাখবেন। আমি আশা করি আপনারা ক্লাসে ফিরে যাবেন।’
আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা মিলনায়তনে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি প্রকল্পের রক্ষণাবেক্ষণকারীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
এসময় কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার মোক্তার উপস্থিত ছিলেন।।

আপডেট : ০১:৩৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪