চুয়াডাঙ্গা ১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুকুরে ডুবে একসঙ্গে ৪ জনের মর্মান্তিক মৃত্যু

Padma Sangbad
৮৬

জামালপুরের মেলান্দহে পুকুরের গোসল করতে নেমে চারজনের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুর চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ।

মৃতরা হলেন দক্ষিণ বালুর চর এলাকার বাবুল মিয়ার স্ত্রী রোকসানা বেগম, সবুজ মিয়ার মেয়ে সাদিয়া (১৪), গোলাপ উদ্দিনের মেয়ে খাদিজা (৯) ও দেলোয়ার হোসেনের মেয়ে দিশা আক্তার (১৭)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বিকেলে চারজন এক সঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এ সময় সাদিয়া ও খাদিজা পানিতে ডুবে গেলে গৃহবধূ রোকসানা ও কলেজছাত্রী দিশা আক্তার তাদের উদ্ধার করতে গেলে তারাও ডুবে মারা যায়।

আপডেট : ১২:৩৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪