চুয়াডাঙ্গা ০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রণক্ষেত্র উত্তরা, সাউন্ড গ্রেনেড-রাবার বুলেট নিক্ষেপ

Padma Sangbad
২৩৩

অনলাইন ডেস্ক।।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর উত্তরার জমজম টাওয়ার মোড় ও ১১ নম্বর সেক্টরের মাইলস্টোন কলেজের সামনে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।

আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচি ছিল। কর্মসূচি প্রতিরোধে আওয়ামী লীগ সমর্থকেরা উত্তরা ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে অবস্থান নেন। অন্যদিকে শিক্ষার্থীরা অবস্থান নেন মাইলস্টোন কলেজের সামনে।

এরপর বিকেল সোয়া ৪টার পর আওয়ামী লীগ সমর্থকেরা শিক্ষার্থীদের ধাওয়া দেন। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। সংঘর্ষ চলাকালে হেলমেট পরিহিত দুজন ব্যক্তির হাতে অস্ত্র দেখা যায়। একজনকে গুলি ছুড়তেও দেখা যায়।

এদিকে পুলিশের বিশেষ শাখার এক কর্মকর্তা দাবি করেন, মার্চ ফর জাস্টিসের মিছিল শেষে যাওয়ার সময় উত্তরা জমজম টাওয়ার ১১ নম্বর সেক্টর এলাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (বিশেষ শাখা) একজন এসআইকে মারধর করেন আন্দোলনকারীরা। তাকে উদ্ধার করতে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ছুড়ে এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের এসআইকে উদ্ধার করে হাসপাতাল পাঠানো হয়েছে।

পুলিশের গোয়েন্দা শাখার আরেক কর্মকর্তা বলেন, বর্তমানে ছাত্ররা ছত্রভঙ্গ অবস্থায় আছে। কিছুক্ষণ পর পর তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে।

আপডেট : ০৯:১৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪