চুয়াডাঙ্গা ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নিহত, আহত ২০

Padma Sangbad
১০৭

অনলাইন ডেস্ক।।

মাগুরায় পুলিশের সঙ্গে বিএনপি-ছাত্রদলের সংঘর্ষে জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাব্বী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশসহ আহত হয়েছেন অন্তত ২০ জন।

আহতদের অনেকেই গুলিবিদ্ধ বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন মো. শামীম কবির।

আজ রবিবার বেলা ১১টার দিকে শহরের পারনান্দুয়ালী এলাকায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের এই সংঘাতের ঘটনা ঘটে।

দুই পক্ষের মধ্যে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বিক্ষোভকারীরা পারনান্দুলিয়া এলাকায় মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। সেখান থেকেই সংঘর্ষ শুরু হয়।

বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ রাবার বুলেট ও টিয়াসশেল নিক্ষেপ করে। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন, ‘বিক্ষোভকারীদের মধ্যে যারা পুলিশের ওপর হামলা করেছে, তাদের বেশিরভাগই বিএনপি-জামায়াতের লোক।’

তিনি বলেন, ‘এখনও সংঘর্ষ চলছে। অনেক পুলিশ কর্মী আহত হয়েছেন। কেউ মারা গেছে কি না, তা এখনই বলতে পারছি না।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করে আজ থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আপডেট : ০৩:৫৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪