চুয়াডাঙ্গা ১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে সেলিম চেয়ারম্যান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা

Padma Sangbad
৩২

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (৫ আগস্ট) এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন তারা। যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে এসে জনরোষে পড়েন। তখন নিজের পিস্তল থেকে গুলি করে সেখান থেকে সরে পড়েন। পরে পার্শ্ববর্তী বাগাড়া বাজারে এলে জনতার পিটুনিতে নিহত হন সেলিম খান ও তার ছেলে শান্ত খান।

আওয়ামী লীগ সরকারের আমলে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে শত শত ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক হন সেলিম খান। এসব ঘটনায় তিনি জেলও খাটেন। দুদকে তার বিরুদ্ধে মামলা রয়েছে।

সেলিম খান রাজনীতির পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা সংস্থা শাপলা মিডিয়ার মালিক ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক চলচ্চিত্র টুঙ্গিপাড়ার মিয়া ভাই সিনেমার পরিচালক সে। তাতে অভিনয় করেছিলেন ছেলে শান্ত খান।

আপডেট : ০১:৩৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪