চুয়াডাঙ্গা ১২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বিদেশী পিস্তল ৪ রাউন্ড গুলি ও টাকাসহ মাদক কারবারী আটক

Padma Sangbad
৮৫

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরর সদস্যরা অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল ও গুলি, দেশী বিভিন্ন ধারালাে অস্ত্র এবং ১১ লাখ নগদ টাকাসহ ১ জন মাদক কারবারীকে আটক করেছে।
আজ বুধবার (২১ আগস্ট) বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ায় প্রবাসী ফারুক আজমের বাড়ীতে এ অভিযান করা হয়।
আটকৃত মাদককারবারী হাবিবুর রহমান রাজিব চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার (ভি.জে.সরকারী উচ্চ বিদ্যালয়ের পিছনের) মরহুম আব্দুল হান্নানের ছেলে।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরর পরিদর্শক নাজমুল হােসেন খান জানান, ইয়াবা কেনাবেচা হচ্ছে এমন গােপন সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার কানাডা প্রবাসী ফারুক আজমের বাড়ীর দ্বিতীয় তলার ভাড়াটিয়া রাজিবের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার ঘরের আলমারী তল্লাশী করে ১টি নাইন এম এম পিস্তল, ১টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি ও নগদ ১১ লাখ টাকা পাওয়া যায়। এ সময় ভাড়াটিয়া রাজিবকে আটক করা হয়।
আটকৃত রাজিবর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সােপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

আপডেট : ০৯:৫৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪