চুয়াডাঙ্গা ১২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লুট হওয়া ৩৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানায় জমা দিল সেনাবাহিনী

Padma Sangbad
৯৫

অনলাইন নিউজ ডেস্ক।

কুষ্টিয়া মডেল থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র, গুলি ও কাঁদানে গ্যাসের শেল উদ্ধার করে তা পুলিশের কাছে হস্তান্তর করেছেন সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার সকালে উদ্ধার হওয়া ৩৫টি আগ্নেয়াস্ত্র, সহস্রাধিক গুলি ও কাঁদানে গ্যাসের শেল পুলিশ সুপারের কার্যালয়ে জমা দেন সেনাবাহিনীর পক্ষে ক্যাপ্টেন লাম ইয়ানুল ইসলাম।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তারেক জুবায়ের (গণমাধ্যমকে) এ তথ্য জানিয়েছেন। এর আগে ৫ আগস্ট বিকেলে কুষ্টিয়া মডেল থানা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। এ সময় লুট করা হয় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। এরপর থেকে ব্যবহারের অনুপযোগী কুষ্টিয়া মডেল থানার দাপ্তরিক কাজ চলছে শহরে সদর পুলিশ ফাঁড়িতে।

হস্তান্তরের সময় ক্যাপ্টেন লাম ইয়ানুল ইসলাম বলেন, সাধারণ মানুষ সেনাবাহিনীকে অস্ত্র উদ্ধারে সহায়তা করছে। তারা তথ্য দিচ্ছে, আবার অস্ত্র উদ্ধার করে জমা দিচ্ছে। এর আগে বিভিন্ন স্থানে মডেল থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র ও গোলাবারুদ নির্ভয়ে সেনাবাহিনীর কাছে ফেরত দেওয়ার জন্য প্রচার চালানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তারেক জুবায়ের বলেন, খোয়া যাওয়া অস্ত্র ধীরে ধীরে উদ্ধার করা হচ্ছে। অস্ত্রগুলো খারাপ মানুষের হাতে পড়লে তারা অন্যায় কাজে ব্যবহার করতে পারে। তাই এগুলো উদ্ধার করা খুবই জরুরি। যে কেউ নির্ভয়ে খোয়া যাওয়া অস্ত্র পুলিশের কাছে জমা দিতে পারেন। নিজেরা ভয়ে আসতে না পারলে অন্য কাউকে দিয়ে জমা দিতে পারবেন। কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।

আপডেট : ১০:১৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪