চুয়াডাঙ্গা ০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আসল স্বাদের ইলিশ চেনার উপায়

Padma Sangbad
১৪৮

অনলাইন ডেস্ক : চলছে ইলিশের মৌসুম। ঘরে ঘরে ইলিশ রান্নার ধুম পড়েছে। কিন্তু আসল স্বাদের ইলিশ চিনতে ভুল করছেন নাতো? নাকি বাজারে গিয়ে অন্যের কেনার ধরন দেখে চিনে নিতে হচ্ছে? বাংলাদেশে দুই ধরনের ইলিশ পাওয়া যায়। নদী আর সাগরের – এই দু ধরনের ইলিশ পাওয়া গেলেও সবাই নদীর ইলিশই কিনতে চান। কারণ সাগরের ইলিশের চেয়ে নদীর ইলিশ বেশি সুস্বাদু।

সাধারণ মানুষের পক্ষে কীভাবে চেনা সম্ভব কোনটা নদীর ইলিশ আর কোনটা সাগরের ইলিশ? কিছু বৈশিষ্টতো অবশ্যই রয়েছে। তাহলে দেখে নিই নদীর নদীর ইলিশ চেনার উপায়-

১. নদীর ইলিশের রং সাগরের ইলিশের চেয়ে বেশি চকচকে। আর মাঝ বরাবর একটি হালকা লাল রঙের দাগ থাকে।

২. নদীর ইলিশ গোলাকার, বেটে, পেট, ঘাড় মোটা হয়। আর সাগরের ইলিশ লম্বাটে, সরু, পিঠের দিকে কালচে রং থাকে।

৩. ফুলকা লাল হবে। অস্বাদু ব্যবসায়ীরা যদি ফুলকায় রং দিয়ে লালও করে তবু সেই লাল অধিক সময় থাকে না।

৪. ইলিশের চোখ থাকবে স্বচ্ছ, উজ্জ্বল।

৫. আঁশ হবে রুপালি চকচক করবে।

৬. মা ইলিশের পেটটা দেখতে চওড়া হবে।

আপডেট : ১২:৩৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪