চুয়াডাঙ্গা ০৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে পাসপোর্ট যাত্রীদের সাথে প্রতারণায় লিপ্ত ৮ প্রতিষ্ঠানে তালা পুলিশের

Padma Sangbad
১৫৮

বেনাপোল বন্দরে পাসপোর্ট যাত্রীদের সাথে প্রতারণায় অভিযুক্ত ৮টি সাইনবোর্ড বিহীন অবৈধ দোকানে তালা ঝুলিয়েছে পুলিশ। এ ছাড়া আরো ৪টি দোকান মালিককে সতর্ক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বেনাপোল বন্দরের চেকপোস্টে অবস্থিত এসব দোকানে তালা ঝুলানো হয়। এ সময় বাজার কমিটি, রাজনৈতিক নেতা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযুক্তরা হলেন, চৌধুরী সুপার মার্কেটের রবি, সাইদুর সুপার মার্কেটের বাবুল, রেজাউল সুপার মার্কেটের হামিদ, ইউনুস সুপার মার্কেটে বরিশালের শামীম, রবি, সয়েব, ইবাদত, হৃদয়, শিমুল, ইমরান ও মারুফ।

এর আগে যাত্রীদের সঙ্গে প্রতারণা ও ভ্রমন ট্রাক্স জালিয়াতির ঘটনায় চেকপোস্ট এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে ১০টি ভুয়া প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে মামলা দেয়া হয়েছিল। এদের মধ্যে বন্দরের সাদিপুর সড়কে বেনাপোল ট্রাভেল পয়েন্টের শামিম এবং চৌধুরী ও মসজিদ মার্কেটের সাইবোর্ড বিহীন ৯টা দোকান তালা মারে পুলিশ। তবে তারা আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আবারও প্রতারণায় জড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, চিকিৎসা ব্যবসাসহ বিভিন্ন কাজে বেনাপোল বন্দর হয়ে সবচেয়ে বেশি পাসপোর্টধারী যাতায়াত করে ভারতে। এসব যাত্রীরা যখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাসপোর্ট যোগে বন্দরে নামে, তখন এক শ্রেনীর ছিনতাইকারী বিভিন্ন পরিচয়ে পাসপোর্টের ফরম বা ভ্রমন ট্রাক্স কেটে দেওয়ার কথা বলে স্থানীয় বিভিন্ন মার্কেটে সাইন বোর্ড বিহীন ঘরে বসায়। পরে বিভিন্ন প্রতারনার মাধ্যমে কখনো ভয় দেখিয়ে সাথে থাকা অর্থ ছিনিয়ে নেয়।

গত সোমবার বন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল থেকে ৮ পাসপোর্টধারীর কাছ থেকে ২ লাখ টাকা ছিনিয়ে নেয় প্রতারকরা। অবশেষে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকারীদের ব্যবহৃত ৮ টি অবৈধ দোকানে তালা ঝুলিয়ে দেয়।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, প্রতিদিন নানান কৌশলে পাসপোর্ট যাত্রীদের জিম্মি করে ছিনতাই করে আসছিল প্রতারক চক্ররা। এ ধরনের প্রতারকদের ৮টি অবৈধ প্রতিষ্ঠানে তারা মারা হয়েছে। এ ছাড়া অন্যদের সতর্ক করে দেয়া হয়েছে। এর আগে ১০ টি প্রতিষ্ঠানে তালা মারা হয়েছিল ।

আপডেট : ০১:৫৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪