চুয়াডাঙ্গা ০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোমরা স্থলবন্দরে ভারতীয় মদ ও ট্রাকসহ চালক-হেলপার গ্রেপ্তার

Padma Sangbad
১৭৩

রপ্তানিকৃত মালামাল খালাসের পর ভারত থেকে ফিরে আসার পথে ১৯ বোতল মদসহ একটি বাংলাদেশি ট্রাক আটক করেছে বিজিবি। মাদক বহনের অভিযোগে ট্রাকের চালক ও হেলপারকেও আটক করা হয়। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে ভোমরা স্থলবন্দরের চেকপোস্ট এলাকা থেকে এ ট্রাকটি আটক করা হয়।
আটক ট্রাকের চালক ও হেলপার হলো, মাদারীপুর জেলার ডাসার থানার পূর্ব মাইজপাড়া গ্রামের ননী গোপাল দে’র ছেলে গৌতম দে এবং মাদারীপুর সদর থানার পূর্ব চিরাইপাড়া গ্রামের আইয়ুব আলী বেপারীর ছেলে মোহাম্মদ আল আমিন বেপারী।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির নায়েক সুবেদার জহিরুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল ভোমরা স্থলবন্দর চেকপোস্ট এলাকায় অবস্থান নেয়। সকাল ৯টার দিকে বৈশাখী ট্রেডার্স এর ১টি খালী ট্রাক (রপ্তানী মালামাল ভারতের গোজাডাঙ্গা স্থলবন্দরে রেখে) ভোমরা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসে। এসময় ট্রাকটি তল্লাশী করে ১৯ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ উদ্ধার করা হয়। অবৈধ মাদকদ্রব্য পাচারের দায়ে ট্রাকের চালক গৌতম দে ও হেলপার মোহাম্মদ আল-আমিনকে ট্রাকসহ আটক করা হয়।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশরাফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও মাদকদ্রব্যসহ ট্রাক ও আসামিদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপডেট : ১২:৫৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪