চুয়াডাঙ্গা ০৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে দুই কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

Padma Sangbad
৭৯

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা দুই কেজি গাঁজাসহ সাইদুর ইসলাম (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছেন। তিনি সদর উপজেলার চাউলিয়া পূর্বপাড়ার হোসেন আলী মোল্লার ছেলে।
উপ-পরিদর্শক এসএম শাহীন পারভেজ জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে সাইদুরের বাড়ি গিয়ে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে ঘরের খাটের নীচে প্লাস্টিকের ব্যাগের মধ্যে স্কসটেপ দিয়ে মোড়ানো দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, সাইদুর ইসলাম মাদক ব্যবসার সাথে জড়িত। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। তার সাথে অন্য কারা যুক্ত সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আপডেট : ১২:৫৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪