চুয়াডাঙ্গা ০২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ময়নাতদন্তের জন্যে ৩৭ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

Padma Sangbad
৮৭

খুলনার চুকনগরে যুবতীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দাফনের ৩৭ দিন পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রোস্তমপুর গ্রাম থেকে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেনের উপস্থিতিতে লাশটি উত্তোলন করে ডুমুরিয়া থানা পুলিশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-বি) আসিফ ইকবাল, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হক ও খুলনা সিভিল সার্জনের প্রতিনিধি ডাক্তার সাদিয়া।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল বলেন, ‘যেহেতু ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা হয়েছে এবং বিনা ময়নাতদন্তে লাশটি দাফন করা হয়েছিল তাই আদালতের অনুমতিক্রমে ময়নাতদন্তের জন্যে লাশটি কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের পর আজই (বৃহস্পতিবার) পুণরায় দাফনের জন্যে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে’।
উল্লেখ্য, রোস্তমপুর গ্রামের সুরোত আলী শেখের কন্যা জুলেখা খাতুন (১৮) গত ২ আগস্ট বিকেলে বাড়ি থেকে পার্শ্ববর্তী দোকানে যাওয়ার পথে নিখোঁজ হন। চারদিন পর ৬ আগস্ট একটি পাট ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়া দাফন করা হয়। এ ঘটনায় সুরোত আলী শেখ বাদী হয়ে ২ সেপ্টেম্বর ডুমুরিয়া থানায় মামলা করেন। ইতিমধ্যে মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব।

আপডেট : ০১:১৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪