চুয়াডাঙ্গা ০২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে পালানোর সময় মাদারীপুরের আ. লীগ সভাপতি আটক

Padma Sangbad
৮৮

অনলাইন ডেস্ক।।

ভারতে যাওয়ার সময় কুমিল্লা সীমান্ত এলাকা থেকে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ।

বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

বিজিবি জানায়, আজ দুপুর ১২টায় বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর আওতাধীন বিবির বাজার আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় এম এম শাহাবুদ্দিন মোল্লা (৬৫) নামক এক বাংলাদেশি সন্দেহজনকভাবে চলাফেরা করায় বিজিবি তাকে আটক করে।

পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। অবৈধভাবে ভারতে গমনের উদ্দেশ্যে তিনি ওই এলাকায় ঘোরাফেরা করেছিলেন বলে জানান।

এদিকে বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম আওয়ামী লীগ নেতা আটক প্রসঙ্গে বলেন, ‘ভারতে যাওয়ার সময় কুমিল্লার বিবির বাজার সীমান্তে বিজিবির হাতে আটক হয়েছেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ।’

আওয়ামী লীগ নেতা আটকের পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।।

আপডেট : ০৩:৪৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪