চুয়াডাঙ্গা ০৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুর সীমান্ত থেকে দুই দিনে ৬ রোহিঙ্গা নারীসহ ২৭ জন আটক

Padma Sangbad
৮১

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ রোহিঙ্গা নারীসহ ১০ জনকে আটক করেছে বিজিবি। শনিবার রাতে উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এই নিয়ে দ্ইু দিনে ৬ রোহিঙ্গা নারীসহ ২৭ জনকে আটক করলো মহেশপুর ৫৮ বিজিবি। রোববার দুপুরে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫৮ বিজিবির পরিচালক লে. কর্ণেল শাহ মোঃ আজিজুস শহীদ জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদ পেয়ে সীমান্ত এলাকার গ্রামগুলোতে টহল জোরদার করা হয়। টহল চলাকালে উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে ৩ জন রোহিঙ্গা নারী ও দালালের সহযোগীসহ ১০ জনকে আটক করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় রোববার বিকালে মামলা করা হয়। আটককৃতদের বাড়ি ঝিনাইদহ, বাগেরহাট ও কক্সবাজারে বলে তারা জানান।।

আপডেট : ০৯:৩৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪