চুয়াডাঙ্গা ০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে ১০৫০ কেজি ইলিশসহ পাচারকারী আটক

Padma Sangbad
৮০

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসব সীমান্তা হয়ে ভারতে ত্রিপুরায় পাচারের সময় আজ ১ হাজার ৫০ কেজি ইলিশ মাছসহ এক লোককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার বিকেলে পিকআপে করে ভারতে পাচারের উদ্দেশ্যে যাওয়ার সময় উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা এলাকা থেকে মাছগুলো জব্দ করা হয়। এসময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সারোয়ার আলম (২৭) নামের এক যুবককে আটক করে বাংলাদেশ সেনাবাহিনী। আটককৃত সারোয়ার আলম ওই এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একটি পিকআপে করে ভারতে পাচারের উদ্দেশ্যে মাছগুলো নিয়ে যাওয়া হচ্ছিলো।গোপন সংবাদের ভিত্তিতে আদ্রা গ্রামের ভেতরে অভিযান চালায় বাংলাদশে সেনাবাহিনীর একটি অভিযানিক দল। এসময় ১ হাজার ৫০ কেজি ইলিশসহ পিকআপটি জব্দ করা হয়। পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় এক যুবককে।
এই ব্যাপারে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, আটককৃত পাচারকারীসহ জব্দ করা ইলিশ মাছগুলো সেনাবাহিনী তার মাধ্যমে থানায় হস্তান্তর করেছেন।
কসবা থানার ওসি মনিরুল ইসলাম জানান- পাচারকারী সারোয়ার আলমসহ জব্দকৃত ইলিশ মাছগুলো আগামীকাল মঙ্গলবার আদালতে নেয়ার পর করণীয় জানা যাবে।

আপডেট : ১১:৫৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪