চুয়াডাঙ্গা ০৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জানেন কোন সুরা পড়লেই কোরআনের এক তৃতীয়াংশের সওয়াব?

Padma Sangbad
১৯১

ইসলাম ডেস্ক : পবিত্র কোরআনের অন্যতম ফজিলতপূর্ণ সুরা হলো ইখলাস। মুখস্থ না করা মুসলমান খুঁজে পাওয়া কঠিন। প্রত্যেক মুসলমানই সুরা ইখলাস মুখস্থ করে রেখেছে। এই সুরায় মহান আল্লাহর একত্ববাদের ঘোষণা রয়েছে, এবং সেখানে আল্লাহর সন্তানের ধারণাটি ভুল হিসেবে খণ্ডন করা হয়েছে।

পবিত্র কোরআনের অন্যতম ছোট সুরা হিসেবেও বিবেচিত হয় এ সুরা। এটি মক্কায় অবতীর্ণ। এর রুকু ১, আয়াত ৪। ১১২তম সুরা। এ সুরায় মহান আল্লাহর অস্তিত্ব ও সত্তার অনুপম ব্যাখ্যা রয়েছে।

সুরা ইখলাস পাঠের ফজিলত
হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক সাহাবিকে একটি মুজাহিদ দলের প্রধান করে অভিযানে পাঠালেন। নামাজে তিনি যখন তার সাথীদের নিয়ে ইমামতি করতেন, তখন ইখলাস সুরাটি দিয়ে নামাজ শেষ করতেন। তারা যখন অভিযান থেকে ফিরে এলেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ব্যাপারটি আলোচনা করলেন।

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তাকেই জিজ্ঞেস কর কেন তিনি এ কাজ করেছেন? এরপর তারা তাকে জিজ্ঞেস করলে তিনি উত্তর দিলেন, এ সুরাটিতে মহান আল্লাহর গুণাবলি রয়েছে। এজন্য সুরাটি পড়তে আমি ভালোবাসি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তাকে জানিয়ে দাও, আল্লাহ তাকে ভালোবাসেন। (বুখারি: ৭৩৭৫)

হযরত আবু দারদা (রা.) হতে বর্নিত আছে যে, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেহ কি এই বিষয়ে অক্ষম যে, এক রাত্রে কোরআনের এক তৃতীয়াংশ পড়ে নিবে।? সাহাব (রা.) আরজ করলেন, কেউ এক রাত্রে কোরআনের এক তৃতীয়াংশ কি করে পড়তে পারে? নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ কোরআনের এক তৃতীয়াংশের সমান। (মুসলিম)

সুরা ইখলাস
قُلۡ هُوَ اللّٰهُ اَحَدٌ اَللّٰهُ الصَّمَدُ لَمۡ یَلِدۡ وَ لَمۡ یُوۡلَدۡ وَ لَمۡ یَکُنۡ لَّهٗ کُفُوًا اَحَدٌ উচ্চারণ: কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ। ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ। অর্থ: বলুন, তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ কারও মুখাপেক্ষী নন বরং সকলেই তার মুখাপেক্ষী। তার কোনো সন্তান নেই এবং তিনি কারও সন্তানও নন এবং তার সমতুল্য কেউ নেই।

আপডেট : ১২:৩৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪