চুয়াডাঙ্গা ০৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে অসুস্থ গরু জবাই,মালিকের জরিমানা

Padma Sangbad
৭৩

মেহেরপুরে অসুস্থ গরু জবাই করে বিক্রির অপরাধে মালিকের ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে মেহেরপুর সদর উপজেলার যাদবপুর মোড়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে গরুর মালিক আব্দুল আওয়ালের নিকট থেকে এই জরিমানা আদায় করা হয়।

যাদবপুর গ্রামের সমীর উদ্দিনের ছেলে আব্দুল আওয়াল তার একটি অসুস্থ গরু নিজ বাড়িতে জবাই করেন। জবাই করা গরুটি মেহেরপুর শহরের বোসপাড়া এলাকার আশরাফুল ছেলে মাংস বিক্রেতা টিটনের কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করেন।

মাংস বিক্রেতা টিটন সেই মাংস যাদবপুর মোড়ে বিক্রি করেন। খবর পেয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসানো হয়। এসময় অসুস্থ গরু জবাই করে বিক্রি করার অপরাধে গরুর মালিকের নিকট থেকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ৩ এর ২৩ ও ২৪ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।।

আপডেট : ১০:১৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪