মেহেরপুরের বুড়িপোতা সীমান্তে প্রবাস ফেরৎ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবতী বুড়িপোতা গ্রামে এক প্রবাস ফেরৎ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পরিবারের দাবি প্রতিপক্ষরা মিরাজকে হত্যার পর গাছে ঝুলিয়ে রেখেছে।
আজ সোমবার (৭ অক্টোবর) দুপুরে গ্রামের একটি বাগানের একটি কাঠাল গাছ মেহেরপুর সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে। নিহত যুবক মিরাজ আলী বুড়িপোতা গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে।
নিহতর মা সোনাভানু বলেন, মিরাজ ৬ বছর মালয়েশিয়ায় ছিলেন। এ সময় মিরাজের স্ত্রী সাবিনার সাথে আদম ব্যবসায়ী জিয়ার সাথে গোপন সম্পর্ক ছিলো। মিরাজ দেশে ফিরার আগে স্ত্রী সাবিনা কোন কিছু না জানিয়ে জিয়ার সাথে অন্যত্র চলে যায়। আমার ধারনা আমার ছেলেকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি সেখ কনি মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতর পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
উদ্ধারঝুলন্ত মরদেহপ্রবাস ফেরৎবুড়িপোতা সীমান্তমেহেরপুরযুবক
Share
Tweet
Share
Pin
Share
0Shares
টপ নিউজমেহেরপুরশিক্ষা
মেহেরপুরে সরকারি প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিনিধি 14 ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ · রাত ১২:৩০ image_print
মেহেরপুরে সরকারি প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি প্রদান
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের যোগ্যতা, কর্মপরিধি ও সামাজিক দায়বদ্ধতা বিবেচনা করে মেধাবীদেরকে এই পেশায় আকৃষ্ট করতে এবং ধরে রাখতে সহকারী শিক্ষক ১০ম গ্রেড, (প্রস্তাবিত) সহকারী প্রধান শিক্ষক ৯ম গ্রেড ও প্রধান শিক্ষক পদ ৮ম গ্রেডের বেতনস্কেলে উন্নীত করণসহ ১০ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ সোমবার বিকেল পাঁচটার সময় মেহেরপুর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হক লিটনের নেতৃত্বে জেলা প্রশাসক সিফাত মেহনাজে কাছে ১০ দফা দাবিতে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক আসাদুল হক, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রেন্টু, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আলম, মনোয়ার হোসেন, আজিম উদ্দিন, মমতাজ খাতুন, আসমাউন নূরী , এইতেশান প্রমুখ।।
























