চুয়াডাঙ্গা ০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্রুণ হত্যায় শিক্ষক স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

Padma Sangbad
১৪৭

ভ্রুণ হত্যার অভিযোগে সহকারী শিক্ষক স্বামী জসিম উদ্দিনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন স্ত্রী। বুধবার ঝিনাইদহের মহেশপুরের রাখালভোগা গ্রামের শরিফুল ইসলামের মেয়ে মৃত্রিকা মৈত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে ডিবি পুলিশকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামি জসিম নড়াইল সদরের চাঁচড়া গ্রামের ইয়ার আলী মোল্যার ছেলে ও যশোর ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২৩ সালের ১৩ মার্চ পারিবারিকভাবে মৃত্রিকা মৈত্রীকে বিয়ে করেন জসিম উদ্দিন। এরপর ওই বছরের ২২ জুন আল্ট্রাসনো করে মৃত্রিকা মৈত্রী নিশ্চিত হন তিনি অন্তঃস্বত্ত্বা। এমরধ্যে মৃত্রিকা মৈত্রী জানতে পারেন তার স্বামী জসিম আগে একটি বিয়ে করেছিলেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ৪ জুলাই জসিমের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে মৃত্রিকা মৈত্রীকে বেদম মারপিট করেন এবং পড়ে গেলে পেটে লাথি মারেন। মৃত্রিকা মৈত্রী এ সময় আজ্ঞান হয়ে পড়েন এবং রক্তক্ষরণ হয় তার। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে ৭ জুলাই আবারও আল্টাসনো করে দেখেন গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে। এরপর চিকিৎসকের পরমর্শে ওষুধ সেবন করে তিনি সুস্থ হন এবং ভ্রুণ হত্যার অভিযোগে আদালতে এ মামলা করেছেন।।

আপডেট : ১২:৪৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪