চুয়াডাঙ্গা ০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে আহত ২৪

Padma Sangbad
৮১

পাবনার ভাঙ্গুড়ায় পুকুরপাড় এলাকায় ‘উদয়ন ক্লাব’ দখল নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৮ জন বিএনপি সমর্থিত এবং ৬ জন আওয়ামী লীগ সমর্থিত।

গতকাল শনিবার রাতে উপজেলার খানমরিচ ইউনিয়নের পুকুরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনার পর ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার, ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এবং সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরপাড় গ্রামে উদয়ন সংঘ নামে একটি সামাজিক সংগঠন রয়েছে। সংগঠনের সদস্যসংখ্যা শতাধিক। বেশ কিছু দিন ধরে এই কার্যালয়ের চাবি সংগঠনের সভাপতি ও স্থানীয় বিএনপি নেতা আব্দুস সালাম ফকিরের কাছে ছিল। সম্প্রতি আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির উপদেষ্টা ফয়জুল করিমের নেতৃত্বে কয়েকজন সমর্থক সালাম ফকিরের কাছ থেকে চাবি চান। কিন্তু সালাম ফকির জানান, চাবিটি ক্লাবের সদস্য হেলালের কাছে রয়েছে। এ অবস্থায় গতকাল রাতে হেলালকে ডেকে নিয়ে চাবিটি আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে দেন সালাম ফকির।

এরপরে আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুস সালামসহ তার লোকজনের ওপর হামলা চালায়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের অন্তত ২৪ জন নেতাকর্মী আহত হন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ক্লাবের চাবি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। ঘটনায় জড়িত অভিযোগে রাতেই পাঁচজনকে আটক করা হয়েছে।

আপডেট : ০৭:২৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪