চুয়াডাঙ্গা ০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৬ কেজি গাঁজাসহ তিনজন আটক

Padma Sangbad
৬৫

বেনাপোল সীমান্তে বিজিবি এবং র‌্যাবের যৌথ অভিযানে বাহাদরপুর এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৬২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে বাহাদরপুর গ্রামে। আটকরা হলেন, বাহাদুরপুর গ্রামের রহিমের ছেলে জসীম, জাকিরের ছেলে সাগর ও দুর্গাপুর গ্রামের মুমিনের ছেলে ইমরান।
বিজিবি ৪৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ধান্যখোলা বিওপি এবং র‌্যাব-৬ এর যশোর ক্যাম্পের টহলদল বাহাদুরপুর গ্রামে একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে যশোর র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক, ফ্লাইট লেফটেন্যান্ট মো. রাসেল এবং বিজিবি‘র কোম্পানি কমান্ডার সুবেদার নিতিশ চন্দ্রর নেতৃত্বে এলাকার সাগরের বাড়ি তল্লাশি করা হয়। এসময় তার ঘরের মধ্য থেকে ভারতীয় ৬২ কেজি গাঁজাসহ ওই তিনজনকে আটক করা হয়।

আপডেট : ০১:৩৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪