চুয়াডাঙ্গা ০৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি খরচায় লিগ্যাল এইডে ১১ লাখ ১০ হাজার ৩৬ কে আইনি সহায়তা

Padma Sangbad
৭৩

জাতীয় আইনগত সহায়তা সংস্থার অধীনে সরকারি খরচায় লিগ্যাল এইডে ১১ লাখ ১০ হাজার ৩৬ জনকে আইনি সহায়তা প্রদান করা হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে আইনি সহায়তার তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদন আরো বলা হয়, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সরকারী খরচায় লিগ্যাল এইডে অসচ্ছল বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দেয়া হয়েছে ৪ লাখ ৩ হাজার ২০১ মামলায়। এর মধ্যে আইনি সহায়তার মাধ্যমে ২ লাখ ৩ হাজার ৩২ টি মামলা নিস্পত্তি হয়েছে। এ সময়ের মধ্যে আইনি পরামর্শ সেবা দেয়া হয়েছে ৪ লাখ ৪২ হাজার ৬৯৬ টি। মোট ১১ লাখ ৩০ হাজার ৩৬ জন সরকারি খরচায় এ আইনি সহায়তা পেয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, অসচ্ছল বিচারপ্রার্থীদের ২১৭ কোটি ৫৯ লাখ ৬১ হাজার ৮৫৮ টাকা ক্ষতিপূরণ আদায় করে দেয়া হয়েছে। সেবা গ্রহণকারীদের মধ্যে সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৮ হাজার ১৬ জন, দেশের ৬৪ টি জেলার লিগ্যার এইড অফিসের মাধ্যমে ৮ লাখ ৭৪ হাজার ৬৬১ জন, ঢাকা ও চট্রগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ২৮ হাজার ৮৫৩ জন এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্ধারিত হটলাইন কলসেন্টার ১৬৪৩০ নম্বরে (টোল ফ্রি) ১ লাখ ৭৮ হাজার ৫০৬ জন বিনামূল্যে আইনি সহায়তা পেয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, জাতীয় হেল্পলাইন সৃষ্টির আগে হটলাইনের মাধ্যমে ১৭ হাজার ৩২৮ জনকে সরকারি খরচায় আইনি সেবা প্রদান করা হয়। জাতীয় আইনগত সহায়তা সংস্থার অধীনে বিকল্প বিরোধ নিস্পত্তি সেবার (এডিআর) মাধ্যমে মামলা নিস্পত্তি হয়েছে ১ লাখ ২৯ হাজার ৩৮ টি।

দেশে আর্থিকভাবে অস্বচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে আইনগত সহায়তা প্রদান আইনের অধীনে সরকারি খরচায় এ সেবা দেয়া হয়।

আপডেট : ০৮:২৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪