চুয়াডাঙ্গা ০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় দুটি পত্রিকার সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে চাঁজাবাজি মামলা

Padma Sangbad
৭৪

সাতক্ষীরার দুটি পত্রিকার সম্পাদক ও একজন সাংবাদিকসহ চারজনের বিরুদ্ধে থানায় পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে মামলা দায়ের হয়েছে। শহরের রসুলপুরের জহুর আলী সরদারের ছেলে নারিকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মঞ্জরুল সরদার বাদি হয়ে বৃহষ্পতিবার রাতে সদর থানায় এ মামলা করেন।
মামলায় অভিযুক্তরা হলেন, সাতক্ষীরা শহরের রসুলপুরের মৃত কোমর উদ্দিনের ছেলে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহম্মেদ, আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহাজনপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান, সদর উপজেলার তুজুলপুরের ইসহাক মোড়লের ছেলে অনলাইন নিউজ পোর্টাল সমাজের আলো ডট কম এর সম্পাদক ইয়ারব হোসেন ও ঢাকার লালমাটিয়া এলাকার আমীর হোসেনের ছেলে খোরশেদ আলম।
মামলার বিবরণে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় উচ্চ পর্যায়ের নেতা হওয়ায় আসামীরা বিভিন্ন সময়ে বাদির নিকট চাঁদা দাবি করে আসছিলো। এ টাকা দিতে অপারগতা প্রকাশ করায় বাদিকে ভিটাছাড়া করাসহ খুন ও জখমের হুমকি দেয় আসামীরা। এরই ধারাবাহিকতায় গত ৭ মার্চ রাত ৯টার দিকে আওয়ামী লীগ নেতা আবু আহম্মেদ এর নেতৃত্বে সাংবাদিক হাবিবুর রহমান, ইয়ারব হোসেন ও ঢাকার খোরশেদ আলমের নেতৃত্বে অজ্ঞাত ৩/৪ জন একটি সাদা রং এর মাইক্রোবাসে করে বাদির বাড়িতে যায়। তারা বাদির কাছে পাঁচ লাখ টাকা দাবি করে। তিনি এ টাকা দিতে অপারগতা প্রকাশ করায় বাদিকে মারপিট করে তার ঘরে ঢুকে আলমারি থেকে নগদ ৬০ হাজার টাকা নিয়ে যায়। তারা বাকি চার লাখ ৪০ হাজার টাকা নিতে বাদিকে মাইক্রোবাসে তুলে দু’চোখ বেঁধে শহরের বিভিন্ন স্থানে ঘোরায়। পরে তাকে মেডিকেল কলেজ থেকে ছয়ঘরিয়া মোড়ের মধ্যবর্তী ফাঁকা স্থানে ফেলে দিয়ে চলে যায়। ওই সময়ে অনুকুল পরিস্থিতি না থাকায় মামলা করা সম্ভব হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তিনি এ মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহম্মেদ বলেন, মামলায় যাদেরকে আসামী করা হয়েছে, তারা সকলেই ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহর হামলার সাক্ষী। পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, উপপরিদর্শক সোহরাব হোসেনকে মামলার তদন্তভার দেওয়া হয়েছে।।

আপডেট : ১০:৪১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪