শিরোনাম :
দর্শনায় ৪০ বোতল ফেনসিডিলসহ হাফিজ গ্রেফতার
Padma Sangbad

দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ হাফিজ (৩৫) কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত হাফিজ দর্শনা থানার আকন্দবাড়িয়া গ্রামের মিনহাজ উদ্দীনের ছেলে। আজ রবিবার সকাল ৬ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীরের নেতৃত্বে অভিযান চালায় আকন্দবাড়িয়া বন্ধু তলা পাকা রাস্তার উপরে।
এ সময় দর্শনা থানার এস আই শামসুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ দর্শনা-জীবননগর সড়কে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ আকন্দবাড়িয়া মাঝপাড়ার হাফিজকে তল্লাশি করে গ্রেফতার করে।
এ ঘটনায় এস আই শামসুর রহমান বাদি হয়ে মাদক আইনে মামলাসহ চুয়াডাঙ্গা কোর্টে সোপর্দ করেছে।।
























