চুয়াডাঙ্গা ০৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ট্রেন থেকে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক

Padma Sangbad
১৭১

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ জংশন স্টেশনে নকশী কাঁথা কমিউটার ট্রেন থেকে ৩৩০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার (০২ নভেম্বর) ভোরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে জংশনে খুলনা থেকে ঢাকা গামী নকশী কাঁথা কমিউটার ট্রেনে অভিযান চালিয়ে ৩৩০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ।

আটককৃত আসামিরা হচ্ছেন- চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার আন্দলবাড়িয়া এলাকার আব্দুর রশিদ মন্ডলের ছেলে হাসান মিয়া (২১) একই এলাকার মইদুল মন্ডলের ছেলে শাকিল হোসেন (২৪) ও হামিদুল মন্ডলের স্ত্রী হাজেরা খাতুন (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশিকাঁথা কমিউনটার ট্রেন পোড়াদহ জংশন স্টেশনে পৌঁছালে অভিযান পরিচালনা করে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ। অভিযান পরিচালনা কালে বস্তার মধ্যে রাখা ৩৩০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়। উক্ত ফেনসিডিল বহনের দায়ে তিনজন আসামিকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পোড়াদহ রেলওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জহির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের পোড়াদহ রেলওয়ে থানায় মাদক মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

আপডেট : ০২:৪৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪