চুয়াডাঙ্গা ০৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহানারা হত্যা মামলার দু’আসামির আদালতে স্বীকারোক্তি

Padma Sangbad
৭৯

যশোরের শেখহাটি আদর্শপাড়ার শাহানারা খাতুন হত্যা মামলায় আটক দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া জবানবন্দি গ্রহণ শেষে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন তালবাড়িয়া খালপাড় এলাকার মৃত হোসেন আলীর ছেলে বাবলা (৩০) ও তার মামাতো ভাই সুমন ইসলাম।
এরআগে শনিরবার সকালে তাদেরকে ঘটনাস্থলে নিয়ে যায় পিবিআই টিম। সেখানে নিলে কীভাবে হত্যা করেছিল তা দেখায়। এসময় স্থানীয়রা ক্ষোভের আগুনে জ¦লতে থাকেন। আটকদের ফাঁসির দাবি জানান তারা।
স্থানীয়রা জানান, মূলত ওই বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন বাবলা। কিন্তু তার স্ত্রী সন্তান বেশিরভাগ সময় বাইরে থাকতেন। আর সেখানে আড্ডা ও নেশা করতেন বাবলা এবং তার সহযোগীরা। এর প্রতিবাদ করেন শাহানারা ও তার পরিবার। এমনকী বাড়ি থেকে নেমে যেতে বলেন। ওই ক্ষোভেই কৌশলে নিজ ঘরে ডেকে শাহানারাকে দুই ভাই মিলে হত্যা করে পালিয়ে যান।
গত বৃহস্পতিবার সকালে নিজ ঘর থেকে উদ্ধার করা হয় শাহানারার গলাকাটা মরদেহ। পরে পিবিআই এর তদন্তে উঠে আসে জড়িতদের নাম। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পিবিআই যশোরের ইন্সপেক্টর মোস্তফা, এসআই ডিএম নুর জামাল ও গোলাম আলীর সমন্বয়ে একটি টিম সাতক্ষীরা থেকে তাদেরকে আটক করে। এছাড়া অভয়নগর থেকে হত্যায় ব্যবহৃত চাকু ও শাহানারার গহনা উদ্ধার করে।
এরআগে পিবিআই যশোরের টিম মাগুরা জেলা থেকে তাদেরকে ছিনতাইকরা ইজিবাইকসহ আটক করা হয়েছিল। পরবর্তীতে জামিনে বের হয়ে একই কর্মকান্ডে জড়িয়ে পড়েন। তাদেরকে আদালতে সোপর্দ করা হলে হত্যার ঘটনা স্বীকার করে জবানবন্দি দেন।

আপডেট : ০২:৫২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪