চুয়াডাঙ্গা ০৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা সীমান্তে মাদকসহ ২ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি

Padma Sangbad
৭৮

বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের একটি দল বাংলাদেশ সীমান্ত সংলগ্ন স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মাদকসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে।

আজ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধীনস্থ শাহাপুর পোস্টের টহলদল গতকাল সন্ধ্যায় সীমান্ত পিলার ২০৮৪/৭-এস থেকে ২শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাপুর নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। ওই অভিযানে বিজিবি টহলদল চার ক্যান বিয়ারসহ দুজন ভারতীয় নাগরিককে আটক করে।

আটককৃতরা ভারতের ত্রিপুরার সিপাহজ্বলা জেলার সোনামুড়া থানার সুভাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. রনি (২১) এবং আইয়ুব আলীর ছেলে মো. দেলোয়ার হোসেন (১৮)।

আটককৃতদেরকে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।।

আপডেট : ০৭:১৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪