চুয়াডাঙ্গা ০৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে তিনজন আটক

Padma Sangbad
৭৪

অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে দেশি অস্ত্র, চাইনিজ কুড়াল, ইয়াবা, গাঁজা-মদসহ তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বৌবাজার এলাকা থেকে রুহুল আমিন বিশ্বাস ও সেন্টু আহমেদকে এবং গুয়াখোলা গ্রাম থেকে আবদুর রশিদ বিশ্বাসকে আটক করা হয়।
আটকদের কাছ থেকে দেশি ১৯টি অস্ত্র (রামদা), চাইনিজ কুড়াল ৩টি, ৪১৮ পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা, ১০ লিটার মদ, টানা মোটরসাইকেল একটি, নগদ টাকাসহ তিনটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।
আটকদের অভয়নগর থানায় সোপর্দ করা হয়েছে। থানার ওসি এমাদুল করিম জানান, আটকদের নামে মাদক ও অস্ত্র আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।।

আপডেট : ১২:৫০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪