চুয়াডাঙ্গা ০৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় ৮০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক

Padma Sangbad
১৪৯

দামুড়হুদায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৮০ লিটার চোলাই মদসহ আশরাফুল ইসলাম (৪০) নামের একজন মাদক কারবারিকে আটক করেছে।

আজ সোমবার সকাল ৬ টার দিকে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের পুর্ব পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকৃত আশরাফুল ইসলাম উপজেলার দর্শনা থানার পরানপুর গ্রামের স্কুল পাড়ার মৃত আলী কদরের ছেলে। আজ সোমবার দুপুর ২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশ।

ডিবি পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৬টায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মশিয়ার রহমানের তত্বাবধানে এস আই মুহিদ হাসান সঙ্গীয় ফোর্সসহ দামুড়হুদা থানাধীন লোকনাথপুর গ্রামের পুর্ব পাড়ায় অভিযান পরিচালিত করেন। এ সময় আলোচিত মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম কে লোকনাথপুরের শাকিলের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে ৮০ লিটার চোলাই মদসহ আটক করা হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির বলেন, ডিবি পুলিশের অভিযানে মাদকসহ আশরাফুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। দামুড়হুদা থানায় আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।।

আপডেট : ০১:০৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪