চুয়াডাঙ্গা ০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় নারী শিশু নির্যাতন ও ৩ বছরের সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৪

Padma Sangbad
৭৪

চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নারী শিশু ও সাজাপ্রাপ্ত আসামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামীরা হলো দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের মাহাতাব মন্ডলের ছেলে দীর্ঘ ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী শম্ভু মিয়া (৩২) দর্শনা পৌরসভার জয়নগর গ্রামের মোস্তফা মস্তানের ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার নিয়মিত আসামী শামীম হোসেন (২৪) একই গ্রামের ইউনুস কাজীর ছেলে, রাসেল ওরফে রাশেদ আলী ও মসলেম মন্ডলের ছেলে জাহিদ হোসেনকে(৩৮) তাদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করে।

জানাযায়, আজ মঙ্গলবার ভোরে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীরের নেতৃত্বে,বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় দর্শনা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাঙ্গিয়ারপোতা গ্রামের দীর্ঘ ৩ বছরের পলাতক আসামী শম্ভু মিয়াকে গ্রেফতার করে। পরে দর্শনা পৌরসভার জয়নগর গ্রামের নারী ও শিশু নির্যাতনের ফৌজদারি মামলার ৩ আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ৪ জনকে আজ দর্শনা থানা পুলিশ চুয়াডাঙ্গা কোর্ট হাজতে সোপর্দ করেছে।

আপডেট : ১১:৩৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪